শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৫:৩৭
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভিন্ন এক রূপে হাজির হলেন কলকাতা হাইকোর্টে। আইনজীবীর পোশাক পরে আদালতে উপস্থিত হয়ে নিজেই শুনানিতে অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে কলকাতা হাইকোর্ট চত্বরে তার উপস্থিতিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর প্রতিবেদনে বলা হয়, বেলা ১১টার কিছু আগে আদালত প্রাঙ্গণে পৌঁছান তৃণমূল নেত্রী। কালো শামলা পরে আইনজীবীদের মতো আদালতে প্রবেশ করতে দেখা যায় তাকে।

ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে। সেখানে নিজেই বক্তব্য উপস্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাইকোর্টে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৮৫ সালে বার কাউন্সিলে তার নাম নিবন্ধিত হয়েছিল এবং এরপর থেকে নিয়মিত সদস্যপদ নবায়ন করেছেন। তিনি অভিযোগ করেন, ভোট-পরবর্তী পরিস্থিতিতে নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, ধর্ষণের হুমকি, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ প্রতিদিন পাওয়া যাচ্ছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আদালতের অনুমতি পেলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামায় যুক্ত করার কথাও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূল কংগ্রেসের পোস্টে বলা হয়, সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় লড়াই করে যাচ্ছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত কমেন্টে