বাংলাদেশ ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ই মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো: ওবায়দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে অনুপ্রাসের আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের নতুন সদস্য ফারিহা নিশাত বলেন, ‘অনুপ্রাসের সঙ্গে আমার যুক্ত হওয়ার গল্পটা ছিল একেবারেই হঠাৎ। ক্লাসে যাওয়ার পথে বিজনেস ফ্যাকাল্টির সামনে দেখি সাকিব ভাই ও অন্যরা সদস্য সংগ্রহ করছেন। প্রথমে যুক্ত হওয়ার তেমন চিন্তা না থাকলেও, তাদের কথা ও অনুপ্রাসের কাজ আমাকে আকৃষ্ট করে। বিশেষ করে ভাষা ও কথাশিল্প নিয়ে কাজ করার বিষয়টি আমার কাছে খুব অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে।

আমার মনে হয়, অ্যাকাডেমিক চাপের কারণে আমরা অনেক সময় ভাষা ও উপস্থাপনার দক্ষতা চর্চা করতে পারি না। সেই জায়গা থেকে অনুপ্রাস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের জন্য আরও ইতিবাচক কাজ করবে বলে আমি আশা করি।’

নতুন সদস্য রুবেল হোসেন তাসফি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই এমন একটি সংগঠনের খোঁজ করছিলাম, যেখানে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সুযোগ থাকবে। ঠিক তখনই আমার কাঙ্ক্ষিত সেই জায়গা হিসেবে অনুপ্রাসকে খুঁজে পাই। বিশেষ করে নাজমুস সাকিব ভাই যখন প্রথম আমাদের ক্লাসে এসে বক্তব্য দেন, তখনই তাঁর সুন্দর উচ্চারণ ও উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। সেই অনুপ্রেরণা এবং অনেক আশা নিয়ে আমি অনুপ্রাসের সঙ্গে যুক্ত হই।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, ‘অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান ২০২৬ ছিল এক অনন্য মিলনমেলা। যেখানে প্রবীণ সদস্যরা, যারা সংগঠনের পেছনে অক্লান্ত পরিশ্রম করে আজ একে এই উচ্চতায় নিয়ে এসেছেন, তাদের মূল্যবান অভিজ্ঞতা ও বক্তব্য আমরা শুনতে পেরেছি। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আশা, আকাঙ্ক্ষা ও অনুভূতিও উঠে এসেছে। অনুষ্ঠানে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিলেন, যারা মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবীন শিক্ষার্থীদের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কণ্ঠচর্চার মধ্য দিয়ে সংস্কৃতির চর্চা ও প্রচার আরও এগিয়ে যাবে।’

সংগঠনটির সভাপতি আমিনা কবির শ্রেষ্ঠা বলেন, ‘আজকে অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের নতুন সদস্যদের বরন করে নিচ্ছি। অনুপ্রাস আবৃত্তি সংগঠন হলেও এখানে মূলত কণ্ঠের চর্চা হয়, বাচনিক শুদ্ধতা, শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা, ভয়েস আর্ট ইত্যাদি বিষয়গুলোও জড়িত।’

শনিবার, ৯ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:২৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬