বাংলাদেশ ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

সংস্কারে বিএনপি ব্যর্থ হলে মানুষ চব্বিশের মতো রাজপথে নেমে আসবে : আখতার

  • কাল প্রকাশ ডেস্ক
  • প্রকাশিত: ০৯:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ বার দেখা হয়েছে

১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়নে বিএনপি ব্যর্থ হলে দেশের মানুষ চব্বিশের মতো রাজপথে নেমে আসবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১১ দলীয় জোটের আয়োজনে গণসংবর্ধনা ও গণইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, চব্বিশের আগ পর্যন্ত বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গণতন্ত্রের কথা বলেছি। কিন্তু ১২ তারিখের পর থেকে বিএনপি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছে। বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করেছে। নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির সন্ত্রাসীরা তাণ্ডব শুরু করেছে।

তিনি বলেন, জুলাই গণহত্যা ও বিচারের ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। তারা এখন পর্যন্ত তাদের পজিশন উপস্থাপন করতে পারে নাই। গণঅভ্যুত্থান ও গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। যদি জুলাই সনদের আদেশ বিএনপি সরকার পালন না করে এই দেশের জনগণ বিএনপি সরকারের সঙ্গে থাকবে না।

আখতার হোসেন বলেন, বিএনপি সরকারকে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে, তার থেকে দ্বিগুণ মানুষ গণভোটের পক্ষে বলেছে। যে পরিমাণ মানুষের সমর্থনে বিএনপি সরকার, তার থেকে বেশি সমর্থনের গণভোটকে উপেক্ষা করার চেষ্টা হলে দেশের মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জনগণের সবার অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না। গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে গণভোটের রায়, সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি সরকারকে কাজ করতে হবে। যদি সংস্কার বাস্তবায়ন করা না হয় এই দেশের মানুষ চব্বিশের মতো করে আবারও রাজপথে নেমে আসবে।

কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখা আমির আব্দুর রহিম, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, এনসিপির জেলা শাখা সংগঠক মোস্তাইন বিল্লাহ, সংগঠক রেজা আহমেদ, এনসিপির উপজেলা সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান ও সংগঠক রায়হান আহমেদ প্রমুখ।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

সংস্কারে বিএনপি ব্যর্থ হলে মানুষ চব্বিশের মতো রাজপথে নেমে আসবে : আখতার

প্রকাশিত: ০৯:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬