বাংলাদেশ ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নোবেল না পাওয়ার আক্ষেপ আবারও ট্রাম্পের Logo এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল Logo ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ Logo বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo আর্কটিকের উত্তর সাগরপথ: সম্ভাবনা যতটা, বাস্তবতা কি ততটাই? Logo দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬ Logo ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

গরুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, চাঁদাবাজির কোনো অভিযোগ বরদাশত করা হবে না এবং অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোরবানিকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পশু পরিবহনের সময় যানজট ও জনভোগান্তি কমাতে বিশেষ নজরদারি রাখা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও হাট ব্যবস্থাপনায় কাজ করবে।

তিনি বলেন, বিভিন্ন পক্ষের দেওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

এ ছাড়া হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নোবেল না পাওয়ার আক্ষেপ আবারও ট্রাম্পের

গরুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০১:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬