শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪৪:৫১

কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পেয়ারা, কাঁঠাল, হরতকি, বয়রা, ডালিম, অর্জুন, জারুল, বাক্স বাদাম, কালোজাম, চিকরাশি ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং সেগুলো রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, জাফর সাদেক ও সোহেল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের সদস্য মহি উদ্দিন রিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল এবং বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ উদ্যোগ প্রশংসনীয় এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সময়োপযোগী এবং অনুকরণীয়।

বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস জানান, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বিস্তারিত কমেন্টে