বাংলাদেশ ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ Logo ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে Logo অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই Logo পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস

গরুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, চাঁদাবাজির কোনো অভিযোগ বরদাশত করা হবে না এবং অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোরবানিকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পশু পরিবহনের সময় যানজট ও জনভোগান্তি কমাতে বিশেষ নজরদারি রাখা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও হাট ব্যবস্থাপনায় কাজ করবে।

তিনি বলেন, বিভিন্ন পক্ষের দেওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

এ ছাড়া হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী

গরুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০১:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬