শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৭:০৯

ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জয় না হলে বিদায়, আর জিতলেই কোয়ার্টার ফাইনাল—এমন কঠিন সমীকরণ সামনে রেখেই আজ শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলপ্রেমীদের প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন। ফলে টিভির পর্দায় সহজেই উপভোগ করা যাবে ব্রাজিল–নরওয়ের জমজমাট লড়াই।

এছাড়া যারা মোবাইল বা স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চান, তাদের জন্যও রয়েছে একাধিক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে টফি, বায়োস্কোপ, মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ এবং আইস্ক্রিনে ম্যাচটি সরাসরি দেখা যাবে।

এছাড়া বিকল্প অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্সের মতো অ্যাপও ফুটবলপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে

বিস্তারিত কমেন্টে