বাংলাদেশ ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নোবেল না পাওয়ার আক্ষেপ আবারও ট্রাম্পের Logo এক কারণে নরওয়ের ভয়ে কাঁপছে ব্রাজিল Logo ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ Logo বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo আর্কটিকের উত্তর সাগরপথ: সম্ভাবনা যতটা, বাস্তবতা কি ততটাই? Logo দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬ Logo ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

সেভিয়ার প্রেসিডেন্ট হতে পারেন রামোস

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদ ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে। এবার তিনি মাঠের পারফরম্যান্স নয়, বরং নিজের শৈশবের ক্লাব সেভিয়ার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেভিয়ার মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত আছেন রামোস। বিনিয়োগ প্রতিষ্ঠান ফাইভ ইলেভেন ক্যাপিটালের সহায়তায় একটি কনসোর্টিয়ামের নেতৃত্ব দিচ্ছেন তিনি, যার লক্ষ্য সংকটে থাকা ক্লাবটিকে নতুন করে গড়ে তোলা।

সাবেক সেভিয়া স্পোর্টিং ডিরেক্টর মনচি জানিয়েছেন, রামোস কেবল প্রতীকী কোনো ভূমিকা নয়, বরং ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সরাসরি যুক্ত থাকতে চান। এমনকি তাকে সেভিয়ার সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবেও দেখা যেতে পারে বলে আলোচনা চলছে।

এক পডকাস্টে মনচি বলেন, সে সভাপতি হবে কি না জানি না, তবে ক্লাবের ভবিষ্যৎ সিদ্ধান্তের কেন্দ্রে থাকতে চায়।

বর্তমানে সেভিয়া লা লিগায় ১৭তম স্থানে থেকে অবনমনের শঙ্কায় রয়েছে, ফলে ক্লাবের পরিস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগও বাড়ছে। অন্যদিকে মেক্সিকান ক্লাব মনতেরে ছাড়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন রামোস।

সব মিলিয়ে, যদি এই মালিকানা পরিবর্তন বাস্তবায়িত হয়, তাহলে খেলোয়াড়ি জীবনের পর প্রশাসনিক ভূমিকায় নতুন অধ্যায় শুরু করতে পারেন স্পেনের এই কিংবদন্তি ডিফেন্ডার।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬
সেভিয়ার প্রেসিডেন্ট হতে পারেন রামোস
জনপ্রিয় সংবাদ

নোবেল না পাওয়ার আক্ষেপ আবারও ট্রাম্পের

সেভিয়ার প্রেসিডেন্ট হতে পারেন রামোস

প্রকাশিত: ১১:৪২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬