বাংলাদেশ ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ Logo বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo আর্কটিকের উত্তর সাগরপথ: সম্ভাবনা যতটা, বাস্তবতা কি ততটাই? Logo দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬ Logo ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ Logo ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে Logo অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি, ৩৯ কর্মকর্তার বড় রদবদল

ডিএমপির রমনা বিভাগের আলোচিত উপকমিশনার মাসুদ আলম। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন ইউনিটে মোট ৩৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন কারণে আলোচনায় আসেন এবং কর্মদক্ষতার জন্য সুনামও অর্জন করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, নীলফামারী, চাঁদপুর, ফেনীসহ ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ, সিআইডি, এসবি, এপিবিএন, নৌ পুলিশ এবং অন্যান্য ইউনিটেও ব্যাপক রদবদল করা হয়েছে।

বদলির তালিকায় রয়েছেন একাধিক উপপুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার ও ডিআইজি পর্যায়ের কর্মকর্তারা, যাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

kalprakash.com/SS
মঙ্গলবার, ৫ মে ২০২৬
ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি, ৩৯ কর্মকর্তার বড় রদবদল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন আমির খান

ডিসি মাসুদকে চট্টগ্রামের এসপি হিসেবে বদলি, ৩৯ কর্মকর্তার বড় রদবদল

প্রকাশিত: ০৭:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬