বাংলাদেশ ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ Logo বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত Logo আর্কটিকের উত্তর সাগরপথ: সম্ভাবনা যতটা, বাস্তবতা কি ততটাই? Logo দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৬ Logo ফিলিস্তিনে দখলদারিত্বের অবসান ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: সিসি Logo ব্রাজিল ম্যাচ নিয়ে নিশ্চিন্ত হিমি, দুশ্চিন্তায় পড়শী Logo কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ Logo ব্রাজিল-নরওয়ের খেলা দেখবেন যেভাবে Logo অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই Logo পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি আটক

হাসপাতালে লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে ই-অ্যাপয়েন্টমেন্ট

সরকারি হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে ঘরে বসেই রোগীরা আউটডোর টিকিট ও ই-অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এবং ব্রিটিশ কাউন্সিলের ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স’ প্রকল্পের যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হচ্ছে। গত ৪ মে এ বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এর আগে চারটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ সিস্টেম চালু করা হয় এবং সফলতা পাওয়ায় এখন ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণ করা হচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে রোগীরা নির্দিষ্ট সময় অনুযায়ী আগাম সিরিয়াল নিতে পারবেন, ফলে হাসপাতালে ভিড় কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিমসহ স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় এই ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৫ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে তথ্য ও সম্প্রচার আইন আধুনিকায়নের উদ্যোগ

হাসপাতালে লাইনে দাঁড়ানোর দিন শেষ, ঘরে বসেই মিলবে ই-অ্যাপয়েন্টমেন্ট

প্রকাশিত: ০৩:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬