বাংলাদেশ ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত সরকারের

শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ ও আধুনিক করতে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার হ্রাস করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক শূন্য করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পরিবহন ব্যবস্থাকে আরও বেশি বিদ্যুৎনির্ভর করার পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত স্কুল বাস ইলেকট্রিক হলে তাতে কোনো শুল্ক আরোপ করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর অব্যাহতি দেওয়া হবে।

এর মধ্যে রয়েছে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্ক, অগ্রিম কর (এটি) এবং অগ্রিম আয়কর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে অথবা তাদের পক্ষে অন্য কোনো সংস্থা বাস আমদানি করতে পারবে। এসব বাস অবশ্যই হলুদ রঙের হতে হবে এবং সেগুলোতে ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত: ০১:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬