বাংলাদেশ ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, একে একে ঘাতক-পুলিশ-সাংবাদিককে পেটালো উত্তেজিত জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দেয় এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আক্কাশ আলী। তিনি চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় যে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে, সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি আরও একটি ড্রাম ট্রাকেও আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ভিডিও ধারণ করার কারণে এক স্থানীয় সাংবাদিকের মোবাইল ফোনও ভেঙে ফেলা হয় বলে জানা গেছে।

পরে পুঠিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে বাধার মুখে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৫ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, একে একে ঘাতক-পুলিশ-সাংবাদিককে পেটালো উত্তেজিত জনতা

প্রকাশিত: ১২:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬