বাংলাদেশ ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত Logo আমরা এনেছি লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo শেরপুরে পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ৬৭৫ ইয়াবা Logo গাইবান্ধায় এক কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু Logo বাগমারায় উন্নয়ন কমিটি ঘোষনা ও সাংবাদিকদের সঙ্গে স্থানীয় সাংসদের মতবিনিময় Logo ডিনস অ্যাওয়ার্ড অর্জন করলেন পাবিপ্রবির ৩৮ শিক্ষার্থী Logo ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’—কার দিকে ইঙ্গিত ওমর সানীর? Logo মুক্তির এক দিন আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদ বাতিল Logo ফুলপ্রেমী কেয়া আর স্বপ্নবাজ তৌসিফের ‘অবশেষে তুমি এলে’ Logo আইসিসি র‍্যাংকিংয়ে বড় উন্নতি শান্ত-নাহিদের

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: সিপিডি নির্বাহী পরিচালক

সংগৃহীত ছবি

কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, বাজেটে অবশ্যই নীতিগত দিকনির্দেশনা থাকতে হবে। যেহেতু দেশের সম্পদ সঞ্চালন কম, তাই ব্যয় সাশ্রয়ী বাজেট প্রণয়ন জরুরি। বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংকিং খাতের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ নিচ্ছে, যা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

গতকাল রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের বিষয় ছিল ‘জ্বালানির মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রধান কারণ’।

ড. ফাহমিদা খাতুন আরও বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক উৎসগুলোর ওপর গুরুত্ব দেওয়া উচিত। বৈশ্বিক অস্থিরতার মধ্যে জনগণকে স্বস্তি দিতে আমদানিকৃত পণ্যের ওপর ভ্যাট ও কর সাময়িকভাবে কমানো যেতে পারে। তবে বাজার ব্যবস্থাপনা দুর্বল থাকলে এর সুফল পুরোপুরি পাওয়া যাবে না।

তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচির বিষয়ে বলেন, অতীতে এসব খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। তবে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ ইতিবাচক। এসব কার্যক্রম সফল করতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে, যার ফলে দেশের বাজারে পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বস্তিদায়ক রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজকে পরাজিত করে কবি নজরুল সরকারি কলেজ বিজয়ী হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আবুল কাশেম ও মাইদুর রহমান রুবেল প্রমুখ।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজে বিএমবি ডিপার্টমেন্ট প্রধানের হজ্জ যাত্রায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: সিপিডি নির্বাহী পরিচালক

প্রকাশিত: ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬