বাংলাদেশ ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলছে, তবে চুক্তি এখনো দূরে: ট্রাম্প

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখনো অব্যাহত রয়েছে এবং দুই পক্ষ টেলিফোনে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি বলে জানান তিনি।

ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সামনাসামনি আলোচনা বেশি কার্যকর হলেও দীর্ঘ বিমান ভ্রমণ একটি বড় বাধা।

ইরান প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তার ভাষায়, আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই বিষয়টি। তবে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর পথ এখনো দীর্ঘ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার সময় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সাম্প্রতিক প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কি গিয়ে ভয়াবহ হামলা চালিয়ে সবকিছু শেষ করে দেব, নাকি আমরা একটি চুক্তির চেষ্টা করব?”

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

সূত্র: আনাদোলু

kalprakash.com/SS

শনিবার, ২ মে ২০২৬
ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলছে, তবে চুক্তি এখনো দূরে: ট্রাম্প
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চলছে, তবে চুক্তি এখনো দূরে: ট্রাম্প

প্রকাশিত: ১২:৪০:৫২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬