শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২১:১৯
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

প্রিয়াঙ্কার পরামর্শেই আপ ছেড়ে বিজেপিতে রাঘব? দাবি ঘিরে জল্পনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
প্রিয়াঙ্কার পরামর্শেই আপ ছেড়ে বিজেপিতে রাঘব? দাবি ঘিরে জল্পনা

নভজোত কৌর সিধুর সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরামর্শেই নাকি রাঘব চড্ডা আম আদমি পার্টি (আপ) ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন।

তার দাবি অনুযায়ী, আপ ছাড়ার পর থেকেই রাঘব চড্ডার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এই সময় প্রিয়াঙ্কা চোপড়া নাকি পারিবারিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাকে পরামর্শ দেন এবং সিদ্ধান্তে সহায়তা করেন।

নভজোত কৌরের বক্তব্যে আরও বলা হয়, প্রিয়াঙ্কা নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন রাঘবের সঙ্গে আপের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং তার বিরুদ্ধে তদন্তমূলক পদক্ষেপের আশঙ্কাও তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে তিনি নাকি এগিয়ে এসে সাহায্য করেন।

এছাড়া দাবি করা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে এবং তিনি রাঘবের রাজনৈতিক সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করা হয়।

তবে এই দাবিগুলোর কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক সত্যতা এখনো পাওয়া যায়নি। প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া কিংবা রাঘব চড্ডা—কারও পক্ষ থেকেই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চড্ডাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, তার ফলোয়ার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

প্রিয়াঙ্কার পরামর্শেই আপ ছেড়ে বিজেপিতে রাঘব? দাবি ঘিরে জল্পনা

বিস্তারিত কমেন্টে