রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৫:৩৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষার ঘোষণা খামেনির, হরমুজ প্রণালিতে নতুন অধ্যায়ের দাবি

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৫৭
শেয়ার: mail
পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষার ঘোষণা খামেনির, হরমুজ প্রণালিতে নতুন অধ্যায়ের দাবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক নীতির ব্যর্থতার পর হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “অঞ্চলে বিশ্বের বৃহত্তম সামরিক চাপ ও আগ্রাসনের দুই মাস পর, এবং যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতার পর আজ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে।”

জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ বক্তব্য প্রকাশ করে। দিবসটি ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালি থেকে বিতাড়নের স্মরণে পালন করা হয়।

বিবৃতিতে খামেনি স্পষ্টভাবে জানান, ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এবং যেকোনো মূল্যে তা রক্ষা করবে।

তিনি বলেন, “ইরানের জনগণ তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় মূলধন হিসেবে দেখে। তারা যেভাবে পানি, ভূমি ও আকাশসীমা রক্ষা করে, একইভাবে এসব সক্ষমতাও সুরক্ষিত রাখবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো দুর্বল করার নীতির পরিপ্রেক্ষিতে এ বক্তব্যকে সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে।

খামেনি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই দায়ী করেন। তার ভাষায়, “পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি ও তাদের ঘাঁটিগুলোই আঞ্চলিক নিরাপত্তাহীনতার প্রধান কারণ।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র-নির্ভর ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে সক্ষম নয়। ফলে অঞ্চলে তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও ভিত্তিহীন।”

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষার ঘোষণা খামেনির, হরমুজ প্রণালিতে নতুন অধ্যায়ের দাবি

বিস্তারিত কমেন্টে