রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৪:৩৮

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ, সন্ধ্যায় চুক্তি সই

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৪৪
শেয়ার: mail
বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ, সন্ধ্যায় চুক্তি সই

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এ সংক্রান্ত চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানো এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন কবির। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সরকারি ও কূটনৈতিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিমান সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় মোট ১৪টি উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

বিমান কর্মকর্তাদের মতে, এই নতুন বহর যুক্ত হলে দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে সেবা আরও উন্নত হবে এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে। পাশাপাশি আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটেও ফ্লাইট পরিচালনা আরও কার্যকর হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির মধ্যেই এই বড় অর্ডারকে দেশের এভিয়েশন খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে বোয়িং ও ইউরোপীয় এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত এই চুক্তির মাধ্যমে বোয়িংই বড় অংশের অর্ডার ধরে রাখতে সক্ষম হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি বোয়িং উড়োজাহাজ, সন্ধ্যায় চুক্তি সই

বিস্তারিত কমেন্টে