বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৬:১৯
শিরোনাম
দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

ফিফা কংগ্রেসে যেতে বাধা, মুখোমুখি অবস্থানে কানাডা ও ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:২০
শেয়ার: mail
ফিফা কংগ্রেসে যেতে বাধা, মুখোমুখি অবস্থানে কানাডা ও ইরান

ছবিঃ সংগৃহীত

ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজসহ একটি প্রতিনিধিদলকে কানাডায় প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন কূটনৈতিক ও ক্রীড়া উত্তেজনা তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভ্যাঙ্কুবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল ৬৬ বছর বয়সী মেহদি তাজের। তবে কানাডায় পৌঁছানোর পর ইমিগ্রেশন জটিলতায় তাদের প্রবেশ আটকে দেওয়া হয়।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির দাবি অনুযায়ী, টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছানোর পর ফেডারেশন সভাপতি, মহাসচিব ও উপ-প্রধানসহ প্রতিনিধিদলকে অভিবাসন কর্মকর্তাদের ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর মুখে পড়তে হয়। পরে তারা পরবর্তী ফ্লাইটে তুরস্কে ফিরে যান।

অন্যদিকে কানাডার পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর তাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাজকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কানাডার অবস্থান অনুযায়ী, আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের দেশে অগ্রহণযোগ্য।

এ ঘটনায় ফুটবল বিশ্বেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের আন্তর্জাতিক ক্রীড়া অংশগ্রহণ, ভিসা ও নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনা ও নিষেধাজ্ঞার প্রভাব এখন ক্রীড়াঙ্গনেও স্পষ্ট হয়ে উঠছে, যা ফিফা আয়োজিত বড় টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ফিফা কংগ্রেসে যেতে বাধা, মুখোমুখি অবস্থানে কানাডা ও ইরান

বিস্তারিত কমেন্টে