বাংলাদেশ ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

প্রতিপক্ষকে ঘুষি, ১৩ ম্যাচ নিষিদ্ধ জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক আন্দ্রাদা

১৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবলে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বড় শাস্তির মুখে পড়েছেন রিয়াল জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। হুয়েস্কার খেলোয়াড় জর্জ পুলিদোর মুখে ঘুষি মারার ঘটনায় তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

ঘটনাটি ঘটে গত রোববার দ্বিতীয় স্তরের লিগের এক ডার্বি ম্যাচে। ম্যাচ চলাকালে প্রথমে ফাউলের জন্য লাল কার্ড দেখেন আন্দ্রাদা। এরপর ক্ষোভের বশে তিনি প্রতিপক্ষ খেলোয়াড় পুলিদার মুখে ঘুষি মারেন।

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি আক্রমণের জন্য ১২ ম্যাচ এবং লাল কার্ডজনিত কারণে আরও ১ ম্যাচসহ মোট ১৩ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।

এই ঘটনায় রিয়াল জারাগোজা বড় ধাক্কা খেয়েছে, কারণ দলটি বর্তমানে অবনমন এড়ানোর লড়াইয়ে রয়েছে। পাশাপাশি ক্লাব ও খেলোয়াড়—উভয়কেই জরিমানা করা হয়েছে।

ঘটনার পর আন্দ্রাদা নিজের ভুল স্বীকার করে বলেন, যা করেছি তা ভুল ছিল। ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটি গ্রহণযোগ্য নয়। আমি আন্তরিকভাবে দুঃখিত।

এই ম্যাচে উত্তেজনার মধ্যে আরও দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেন। হুয়েস্কার গোলরক্ষক দানি হিমিনেজকে ৪ ম্যাচ এবং জারাগোজার দানি তাসেনদেকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় হুয়েস্কা।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রতিপক্ষকে ঘুষি, ১৩ ম্যাচ নিষিদ্ধ জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক আন্দ্রাদা

প্রকাশিত: ১২:১৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬