বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৩:৫৭
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

১১-দলীয় জোটের গণমিছিল

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:২৭
শেয়ার: mail
১১-দলীয় জোটের গণমিছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুরে ১১-দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় পৌর শহরের গরুহাট মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে উপজেলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।” তিনি ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা এবি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিমসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

১১-দলীয় জোটের গণমিছিল

বিস্তারিত কমেন্টে