বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৯:২৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে ভিড়ল জাহাজ, বাড়ছে জ্বালানি স্বস্তি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে ভিড়ল জাহাজ, বাড়ছে জ্বালানি স্বস্তি

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করলো জাহাজ (সংগৃহীত ছবি)

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় চালান নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, আজ দুপুর থেকেই অকটেন খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চলতি এপ্রিল মাসে এটি তৃতীয় অকটেন চালান।

এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সব মিলিয়ে এক মাসে দেশে এসেছে প্রায় ৭৯ হাজার টন অকটেন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে দৈনিক প্রায় ১২০০ টন অকটেনের চাহিদা রয়েছে। সেই হিসাবে এপ্রিল মাসে আসা মোট চালান দিয়ে দুই মাসেরও বেশি সময়ের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।

তিনি বলেন, বন্দরে ডলফিন জেটির সংখ্যা মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণেও কার্গো খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: অকটেন

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রাম বন্দরে ২৬ হাজার টন অকটেন নিয়ে ভিড়ল জাহাজ, বাড়ছে জ্বালানি স্বস্তি

বিস্তারিত কমেন্টে