বাংলাদেশ ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

জেলের জালে ধরা ২৫ কেজির বিশাল পাঙাশ, বিক্রি হলো ৭১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক পাঙাশ মাছ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে জেলে এরশাদের জালে ধরা পড়া মাছটির ওজন ছিল ২৫ কেজি।

জেলে এরশাদ জানান, ভোরে দৌলতদিয়া–পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় জাল ফেললে হঠাৎ বড় ধাক্কা অনুভব করেন। পরে জাল তুলতেই দেখা যায় বিশাল আকারের একটি পাঙাশ মাছ। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে মাছটি নিলামে তোলা হয়।

নিলামে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কেনেন। পরে তিনি সেটি কুষ্টিয়ার এক শিল্পপতির কাছে কেজিপ্রতি সামান্য লাভে মোট ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পদ্মার বড় পাঙাশ মাছের ব্যাপক চাহিদা থাকায় এমন আকারের মাছ সাধারণত চড়া দামে বিক্রি হয়। মাছটি ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

জেলের জালে ধরা ২৫ কেজির বিশাল পাঙাশ, বিক্রি হলো ৭১ হাজার টাকায়

প্রকাশিত: ১২:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬