বাংলাদেশ ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার Logo লক্ষ্মীপুরে ফেসবুকে প্রকাশ্য হুমকি, ফের আলোচনায় নিষিদ্ধ ঘোষিত সাবেক যুবলীগ নেতা রাজু Logo নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে Logo এক-এগারোর ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মইন-মতি-মাহফুজের নাম, ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, পিরোজপুরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সঠিক সহযোগিতা ও সুযোগ পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার এবং তাদের কল্যাণে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। জেলা প্রশাসন সবসময় এই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে রয়েছে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ারসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

এসব উপকরণ পেয়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

পিরোজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্রকাশিত: ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬