বাংলাদেশ ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা: যুবদল-ছাত্রদল নেতার নেতৃত্বে সন্ত্রাসী তাণ্ডব, গুরুতরসহ আহত ৫

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে প্রকাশ্যে সন্ত্রাসী তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। যুবদল নেতা জাকির ও ছাত্রদল নেতা সাকিবের নেতৃত্বে সংঘবদ্ধ একদল দুর্বৃত্তের বর্বর হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (রাত সাড়ে ৯টা) দেহলা গ্রামের মক্কা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন নিজের ফসলি জমিতে কাজ করার সময় দেখতে পান, একদল সন্ত্রাসী ট্রলি চালককে নির্মমভাবে মারধর করছে। তিনি প্রতিবাদ জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে।

হামলার ভয়াবহতায় আলী হোসেনের ডান কানের প্রায় ৮০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একই ঘটনায় হামলাকারীরা ট্রলি শ্রমিকদের উপরও পৈশাচিক নির্যাতন চালায় এবং জোরপূর্বক গাড়ির চাবি ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মুরাদ কোম্পানির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়, “আমরা আমাদের নিজস্ব পুকুর থেকে মাটি কাটছিলাম, কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বিনা উসকানিতে এ ধরনের সন্ত্রাসী হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

অভিযুক্ত জাকির ও সাকিব নিজেদের দায় এড়িয়ে ঘটনাকে ‘ভিন্নভাবে উপস্থাপন’ করার দাবি করলেও স্থানীয়রা তাদের নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে বলে স্পষ্ট অভিযোগ করেছেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে—অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

লক্ষ্মীপুরে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা: যুবদল-ছাত্রদল নেতার নেতৃত্বে সন্ত্রাসী তাণ্ডব, গুরুতরসহ আহত ৫

প্রকাশিত: ০৪:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬