বাংলাদেশ ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে নিয়ম ভেঙে দোকান খোলা ও অতিরিক্ত আলোকসজ্জা: ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

পিরোজপুর পৌর এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জা করার অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের পরেও ইলেকট্রনিকসের দোকান ও গ্যারেজ খোলা রাখা এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয় রোধে এই ঝটিকা অভিযান চালানো হয়। এসময় নিয়ম ভঙ্গের দায়ে কয়েকটি দোকান মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থ এবং শৃঙ্খলা রক্ষায় সরকারি নির্দেশনা মোতাবেক দোকানপাট বন্ধের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী তা অমান্য করে গভীর রাত পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছিলেন। এছাড়া মাত্রাতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় নীতিও লঙ্ঘিত হচ্ছিল।
অভিযান চলাকালীন ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে এই ধরনের নিয়ম লঙ্ঘন করা হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনমনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের এই ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

পিরোজপুরে নিয়ম ভেঙে দোকান খোলা ও অতিরিক্ত আলোকসজ্জা: ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬