বাংলাদেশ ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি হালিশহর থানা পুলিশের শ্রদ্ধা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হালিশহর থানা পুলিশ। আজ ২১শে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

হালিশহর থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন হালিশহর থানার সেকেন্ড অফিসার এস আই মোশারফ, এস আই জাহিদ, এস আই মোস্তাফিজ, এ এস আই মনির হোসেন ও আবু বককর সিদ্দিকসহ থানা পুলিশের একটি সুসজ্জিত দল।

শ্রদ্ধা নিবেদন শেষে ওসি (তদন্ত) আবু হানিফ জানান, সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে লক্ষ্যে শহীদ মিনার এলাকায় হালিশহর থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভাষা শহীদদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সদা তৎপর রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি হালিশহর থানা পুলিশের শ্রদ্ধা

প্রকাশিত: ০৯:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬