বাংলাদেশ ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৬

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন উপপরিদর্শক (এসআই)সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মোবাইল ফোনে খবর পাওয়া যায় যে, সারিকাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গাজী হানিফের বাড়ির সামনে স্থানীয় লোকজন দিদার নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে রেখেছে। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান।

রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই নুর মোহাম্মদ, এএসআই আপেল মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তদের পক্ষের ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা গাজী হানিফ ও দিদারের বাড়িতে ভাঙচুরেরও চেষ্টা করে।

পুলিশ জানায়, হামলাকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হলেও তারা পুলিশের ওপর চড়াও হয় এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ, কিল-ঘুষি ও লাথি মেরে পুলিশ সদস্যদের আহত করে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ ঘটনায় এসআই নুর মোহাম্মদ, এএসআই আপেল মাহমুদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল গুরিঙ্গা চাকমা, বিপুলেশ্বর, সাইফ উদ্দিন, সারোয়ার হোসেন ও ফেরদৌস রয়েছেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ শান্ত (২২), এমরান হোসেন নিলয় (২০), মো. সাহেদ (২৮), দিদারুল আলম (২৬), মিনহাজ (১৯) ও মোহাম্মদ শাওন (১৯) নামে ৬ জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় সন্দ্বীপ থানায় মামলা নম্বর ০৬, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩৩৩/৩০৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলাটি তদন্ত করছেন এসআই উত্তম রায় চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৬

প্রকাশিত: ০৬:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬