বাংলাদেশ ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

হরমুজ প্রণালীতে দুটি পণ্যবাহী জাহাজ জব্দ করল আইআরজিসি নৌবাহিনী

ছবি : রয়টার্স

হরমুজ প্রণালীতে দুটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। শুক্রবার এ ঘটনা ঘটে বলে আইআরজিসি নৌ-শাখার বরাতে জানিয়েছে আল-জাজিরা।

আইআরজিসির দাবি, জাহাজ দুটি কোনো অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ এই নৌরুটে প্রবেশ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল। পাশাপাশি নেভিগেশন সিস্টেমে কারসাজির অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

জব্দ হওয়া জাহাজগুলোর মধ্যে পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ এমএসসি ফ্রান্সেসকা শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের দিকে যাচ্ছিল। ইরানের দাবি, এটির সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। অন্যদিকে লাইবেরিয়ার পতাকাবাহী গ্রিক মালিকানাধীন আরেকটি জাহাজ ভারতের গুজরাটের দিকে রওনা হয়েছিল।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আইআরজিসির গানবোট থেকে কোনো সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়, তবে এতে কোনো নাবিক হতাহত হয়নি।

আরেকটি জাহাজ ইফোরিয়াতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে, তবে সেটি পরে ফুজাইরাহ বন্দরে পৌঁছাতে সক্ষম হয়।

বর্তমানে জাহাজ দুটি ইরানি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে—যেখানে দৈনিক গড়ে ১২৯টি জাহাজ চলাচল করত, তা এখন হাতেগোনা কয়েকটিতে নেমে এসেছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

হরমুজ প্রণালীতে দুটি পণ্যবাহী জাহাজ জব্দ করল আইআরজিসি নৌবাহিনী

প্রকাশিত: ০২:১৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬