বাংলাদেশ ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার নিরাপত্তা

সংগৃহীত ছবি

দেশের জাতীয় সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একটি নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগসাজশ পাওয়ার পর এ নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে এ সংক্রান্ত একটি গোপনীয় নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনার ভিত্তিতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন জানান, পুলিশ সদর দপ্তরের চিঠির ভিত্তিতে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ (ওরফে সামী/আবু বক্কর)-এর কল রেকর্ড ও তথ্য বিশ্লেষণ করে এই পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। তদন্তে তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্যও উঠে এসেছে।

নিরাপত্তার আওতায় যা থাকছে

পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে, উগ্রবাদী সদস্যরা জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো জনবহুল এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। পাশাপাশি অস্ত্রাগারগুলোও তাদের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বোমা বিস্ফোরণ, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কাও উল্লেখ করা হয়েছে।

তৎপরতা ও আইনি ব্যবস্থা

সব ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্ছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও রয়েছে।

বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিক মন্তব্য না করলেও মাঠপর্যায়ের কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, এটি মূলত গোয়েন্দা তথ্যভিত্তিক আগাম সতর্কতা, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা যায়।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরদার নিরাপত্তা

প্রকাশিত: ০১:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬