বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

উপকূলবাসীর পাশে মানবতার হাত: বাগেরহাট রেডক্রিসেন্টে নতুন চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেন

ছবিঃ সংগৃহীত

দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বাগেরহাটে মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করতে নতুন নেতৃত্ব যুক্ত হয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির স্থানীয় ইউনিটে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কর্মরত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে বাগেরহাট জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংস্থাটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত গত ১৯ এপ্রিলের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেন জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা সবসময়ই নানা ঝুঁকির মধ্যে থাকে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেদের হাঙর ও কুমিরের মুখোমুখি হতে হয়। একইভাবে সুন্দরবন এলাকায় মধু ও কাঠ সংগ্রহকারী মৌয়াল-বাওয়ালীদের প্রতিনিয়ত বাঘের আক্রমণের আশঙ্কা নিয়ে কাজ করতে হয়।

তিনি আরও বলেন, সিডর, আইলার মতো ভয়াবহ ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ প্রায় প্রতি বছরই এ অঞ্চলের মানুষের জীবনকে বিপর্যস্ত করে। এতে অনেকেই প্রাণ হারান, আবার অনেকে দীর্ঘমেয়াদি কষ্টে পড়েন। এসব পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জেলে, বাওয়ালি ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কমাতে রেডক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্যোগ মোকাবিলা, ত্রাণ সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করে বাগেরহাটের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করবো।

উল্লেখ্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম বৃহৎ মানবিক সংস্থা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশনসহ নানা কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এর আগে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন। নতুন দায়িত্বে তিনি মানবিক সেবার পরিধি আরও সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

উপকূলবাসীর পাশে মানবতার হাত: বাগেরহাট রেডক্রিসেন্টে নতুন চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেন

প্রকাশিত: ১২:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬