রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৫:৪২

নাটোরের নলডাঙ্গায় অভিযানে ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০৪
শেয়ার: mail
নাটোরের নলডাঙ্গায় অভিযানে ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

ছবিঃ সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান।
অভিযানে পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক মো. মুকুল হোসেনের কাছ থেকে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল মজুদ অবস্থায় উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, তিনি সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। ডিজেল প্রতি লিটার ১২০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে জব্দকৃত ৫০০ লিটার পেট্রোল ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় সাধারণ মোটরসাইকেল চালকদের কাছে সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। একইভাবে ৫০০ লিটার ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকারি দামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে নলডাঙ্গা থানা পুলিশ সহযোগিতা করে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের নলডাঙ্গায় অভিযানে ১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বিস্তারিত কমেন্টে