বাংলাদেশ ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে না পাকিস্তান, টুর্নামেন্টে নতুন সমীকরণ

রাজনৈতিক অস্থিরতা ও দীর্ঘদিনের বৈরী সম্পর্কের প্রভাব এবারও পড়ল দক্ষিণ এশিয়ার ফুটবলে। ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না পাকিস্তান নারী ফুটবল দল। দেশটির সরকারের পক্ষ থেকে ভ্রমণের প্রয়োজনীয় অনুমতি বা এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) না পাওয়ায় দলটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে খেলোয়াড়দের আন্তর্জাতিক যাতায়াতে কড়াকড়ি আরোপই এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের অনুপস্থিতিতে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নতুন করে ছয়টি দল নিয়ে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসর।

নতুন সূচি অনুযায়ী, গ্রুপ এ-তে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ।

২০২৪ সালের সর্বশেষ আসরে অংশ নিয়েছিল পাকিস্তান, তবে এবার তাদের অনুপস্থিতিতে টুর্নামেন্টে ভারসাম্যে পরিবর্তন এসেছে। দক্ষিণ এশিয়ার এই প্রতিযোগিতায় পাকিস্তান না থাকায় ক্রীড়াপ্রেমীরা একটি সম্ভাব্য উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো।

উল্লেখ্য, এবারের আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। ভারত দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। তবে দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েন আবারও ক্রীড়াঙ্গনে বড় প্রভাব ফেলল বলে মনে করছেন বিশ্লেষকরা।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে খেলবে না পাকিস্তান, টুর্নামেন্টে নতুন সমীকরণ

প্রকাশিত: ০৬:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬