বাংলাদেশ ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বন্ধ পাটকল চালুর উদ্যোগ: ছয়টি মিল বেসরকারি খাতে চালুর সিদ্ধান্ত

বন্ধ পাটকল, কারখানা চালু ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভায় বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

সরকারি বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি মিল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ পাটকল, কারখানা চালু এবং ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ থাকা বাকি পাটকলগুলোও চালু অথবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগ আসবে, রপ্তানি বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বন্ধ পাটকল চালুর উদ্যোগ: ছয়টি মিল বেসরকারি খাতে চালুর সিদ্ধান্ত
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

বন্ধ পাটকল চালুর উদ্যোগ: ছয়টি মিল বেসরকারি খাতে চালুর সিদ্ধান্ত

প্রকাশিত: ০৩:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬