বাংলাদেশ ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক উন্নয়নমূলক সংগঠন সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন করা হয়েছে। আজ বিকেল ৫টায় সংগঠনটির প্রধান কার্যালয় বজরা কঞ্চিবাড়ী বাজারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠার পর গত পাঁচ বছরে সংগঠনটি সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির উদ্যোগগুলো বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— টিউবওয়েল স্থাপন, দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার প্রদান, ওযুখানা নির্মাণ, ধর্মীয় ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে গরু-ছাগল কোরবানি, পবিত্র রমজানে ইফতার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফুটপ্যাক প্রদান এবং বিনামূল্যে চক্ষু শিবির আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন সংগঠনের ফাইন্যান্স ডিরেক্টর ও কো-অর্ডিনেটর হারুন উর রশিদ, অফিস আহ্বায়ক ও নির্বাহী সদস্য মো. সাজু মিয়া এবং অনুষ্ঠানের সভাপতি মো. আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অফিস সদস্য মশিউর রহমান, রাহুল ইসলাম, সজ্জাদ হোসেন রিপন, ফারুক মিয়া, মনিরুজ্জামান এবং মিডিয়া সম্পাদক রাসেল মিয়া।

এ সময় কো-অর্ডিনেটর হারুন উর রশিদ বলেন, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং একটি স্বনির্ভর ও মানবিক সমাজ গড়ে তোলা। ভবিষ্যতে আমরা আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছি।

সাজু মিয়া বলেন, এই সংগঠন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই সুন্দরগঞ্জের প্রতিটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে। তরুণ সমাজকে সম্পৃক্ত করে আমরা উন্নয়নের এই ধারা আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর।

সভাপতি আব্দুর রহমান বলেন, সবার সহযোগিতা ও আন্তরিকতার কারণেই আমরা আজ ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছি। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে আরও সংগঠিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের মানবিক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা হয়।

পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬