বাংলাদেশ ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর প্রচার শেষ হচ্ছে

‘ এটা আমাদেরই গল্প’ নাটকের পোস্টার । ছবি : সংগৃহীত

সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর সম্প্রচার শেষ হতে যাচ্ছে। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাটকটির পরিচালক এ ঘোষণা দেন। তবে ঠিক কততম পর্বে নাটকটির সমাপ্তি হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব ও মমত্ববোধের নানা দিক।

নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং সামির চরিত্রে দেখা গেছে খায়রুল বাসারকে। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই এর গল্পও লিখেছেন। তিনি বলেন, “শুরুতেই ধারণা করেছিলাম, এটি মানুষের কাছে পৌঁছাবে। তবে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।”

বর্তমানে চ্যানেল আইয়ে প্রতি বুধবার ও বৃহস্পতিবার নাটকটি প্রচারের পর সেটি ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর প্রচার শেষ হচ্ছে

প্রকাশিত: ০৪:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬