বাংলাদেশ ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলার দাবি, ইসরায়েলের ৪ ট্যাঙ্ক ধ্বংস

হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের অন্তত চারটি সামরিক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানায় হিজবুল্লাহ। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, তাদের যোদ্ধারা আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আটটি ট্যাঙ্কের একটি বহরের মধ্যে চারটি ধ্বংস করে।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, দেইর সিরিয়ান গ্রামে দিয়ে অগ্রসর হওয়া ওই বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঘোষিত দশ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই হিজবুল্লাহর প্রথম ঘোষিত হামলা।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: এপি

kalprakash.com/SS

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলার দাবি, ইসরায়েলের ৪ ট্যাঙ্ক ধ্বংস

প্রকাশিত: ১২:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬