বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৪:১৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

বিগত সরকারের ব্যর্থতায় দেশে হামের ভীতিকর পরিস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
বিগত সরকারের ব্যর্থতায় দেশে হামের ভীতিকর পরিস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

বিগত সরকারগুলোর ব্যর্থতায় দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগের অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার টিকাদান কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে, যার ফলে বর্তমান প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকায় লিটল অ্যাঞ্জেলস সেমিনারিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তহবিলের সীমাবদ্ধতা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

গণমাধ্যমে কথা বলার আগে সকালে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, গত ৫ এপ্রিল থেকে ১৮ জেলার উচ্চঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এরই মধ্যে ৮৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

অন্যদিকে, ১২ এপ্রিল থেকে দেশের ৪টি সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি চলমান রয়েছে। সেখানে ইতোমধ্যে ৪০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সব মিলিয়ে ১ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে পেরেছি। শুধুমাত্র ওষুধের ওপর নির্ভর করে সুস্থ থাকা সম্ভব নয়। মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মায়ের দুধ শিশুদের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরোধক হিসেবে কাজ করে এবং এটি বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি প্রতিনিধি ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বিগত সরকারের ব্যর্থতায় দেশে হামের ভীতিকর পরিস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে