মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫২:১৪
শিরোনাম
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, হুঁশিয়ারি মন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, হুঁশিয়ারি মন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত নতুন বাসভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর কিছুক্ষণ আগেই বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, আজই গেজেট হবে এবং গেজেট জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে।

তিনি জানান, নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা পর্যন্ত বাড়ার সুযোগ ছিল। তবে বিভিন্ন দিক বিবেচনায় শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের দাম বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রেলভাড়া প্রসঙ্গে তিনি বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশু বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে বলেও জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, হুঁশিয়ারি মন্ত্রীর

বিস্তারিত কমেন্টে