মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৯:০৯
শিরোনাম
কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশের ঢালাই! তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশের ঢালাই! তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩
শেয়ার: mail
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে সম্মতিপত্র বা অ্যাগ্রিমেন্ট এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে তাঁর নিয়োগ নিয়ে চলা যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটল।

তিনি বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। উল্লেখ্য, রিয়াজ হামিদুল্লাহকে এর আগে জেনেভায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে পদায়ন করা হয়েছে।

১৯৯৫ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আসাদ আলম সিয়াম গত বছরের জুনে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি অস্ট্রিয়া ও ফিলিপাইনে রাষ্ট্রদূত, মিলানে কনসাল জেনারেল এবং যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রটোকল প্রধান ও ইউরোপ উইংয়ের মহাপরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর উভয় দেশই সম্পর্ক মেরামতের উদ্যোগ নেয়। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, ভারত থেকে ঢাকায় নতুন দূত পাঠানোর পর বাংলাদেশও তাদের সবচেয়ে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কূটনীতিককে নয়াদিল্লিতে পাঠানোর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বিস্তারিত কমেন্টে