বাংলাদেশ ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈলে এএসআই তাহেরা খাতুনকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার এএসআই তাহেরা খাতুনের ‘৯৯৯’ জরুরি সেবা কেন্দ্রে বদলি উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

থানার সহকর্মীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তাহেরা খাতুনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, থানায় দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, এসআই রহমতুল্লাহ রনি, কমলেশ, রতন, এএসআই সজীব, নয়ন, শওকত ও বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দায়িত্ব পালনকালেও তাহেরা খাতুন একইভাবে পেশাদারিত্বের পরিচয় দিয়ে জনগণের সেবা করে যাবেন।

অনুষ্ঠান শেষে এএসআই তাহেরা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন কর্মস্থলে সফলতার জন্য সবার দোয়া কামনা করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

রাণীশংকৈলে এএসআই তাহেরা খাতুনকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬