বাংলাদেশ ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সম্মুখভাগকে আরও সুশৃঙ্খল ও নান্দনিক রূপ দিতে টিএসসি-সংলগ্ন এলাকা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই পরিকল্পনার আওতায় বর্তমানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে সেখানে আধুনিক ও সুসজ্জিত দোকান নির্মাণ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব দোকান থেকে প্রাপ্ত মাসিক ভাড়ার অর্থ বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এ-সংক্রান্ত একটি দাপ্তরিক বিজ্ঞপ্তিও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের মূল ফটকের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এর বিপরীত পাশে অবস্থিত টিএসসি এলাকায় পরিকল্পিতভাবে নতুন করে দোকান নির্মাণ করা হবে। বর্তমান ব্যবসায়ীদের প্রতিও সহানুভূতিশীল রয়েছে প্রশাসন। তাদের তালিকা হালনাগাদ করে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পুনরায় দোকান বরাদ্দ দেওয়া হবে।

এদিকে, আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার মধ্যে সব দোকানপাট ও সরঞ্জাম নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থান খালি না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মূল ফটকের সামনে ঘিঞ্জি পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টিএসসি এলাকায় সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়াই লক্ষ্য। জায়গা নিয়ে ব্যাংকের সঙ্গে থাকা জটিলতা নিয়েও কথা হবে। তিনি বলেন, জায়গাটি পুরোপুরি সৌন্দর্যমণ্ডিত করার পরই নতুন দোকান বরাদ্দ দেওয়া হবে। দোকানগুলোর ভাড়া থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে, যাতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হন।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিএসসির আধুনিকায়ন

প্রকাশিত: ১১:০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬