বাংলাদেশ ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাগেরহাটে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১লা বৈশাখ) সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পাঁচ দিনব্যাপী এই মেলায় প্রায় ২০টি স্টলে গ্রামীণ খাবার, হস্তশিল্প, শৌখিন সামগ্রী এবং পান্তা-ইলিশসহ নানা পণ্যের সমাহার ঘটেছে। মৌসুমি ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করছেন।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পাশাপাশি কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলা শিশু একাডেমি ও গণগ্রন্থাগারে সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

বাগেরহাটে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ০৬:২৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬