বাংলাদেশ ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

ইসরায়েলে দফায় দফায় হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবস্থানে হামরার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক অবস্থানে দফায় দফায় হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা মিসগাভ আম বসতিতে হামলা চালায়, কফর গিলাদি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ করে এবং জারিত ব্যারাকেও হামলা চালানো হয়।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, ধারাবাহিক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত হয়নি।

অন্যদিকে ইসরায়েলি বাহিনীও দক্ষিণ লেবাননে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নাবাতিয়েহ আল-ফাওকা শহরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে দক্ষিণ লেবাননের আল-আব্বাসিয়েহ শহর এবং বিনতে জবেইল এলাকাতেও ইসরায়েলি হামলার খবর পাওয়া যায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে গেছে বলে জানা গেছে।

kalprakash.com/SS
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
ইসরায়েলে দফায় দফায় হামলার দাবি হিজবুল্লাহর
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলে দফায় দফায় হামলার দাবি হিজবুল্লাহর

প্রকাশিত: ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬