বাংলাদেশ ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

আল্লাহর প্রতিশ্রুতি অলঙ্ঘনীয়

ثُمَّ صَدَقۡنٰهُمُ الۡوَعۡدَ فَاَنۡجَیۡنٰهُمۡ وَ مَنۡ نَّشَآءُ وَ اَهۡلَكۡنَا الۡمُسۡرِفِیۡنَ

সরল অনুবাদ :
তারপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম। আমি তাদের ও যাদের ইচ্ছা করেছি রক্ষা করলাম আর সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করে দিলাম।

সংক্ষিপ্ত ব্যাখ্যা :
পূর্ববর্তী জাতিদের ইতিহাস শুধুমাত্র এ কথা বলে না যে, পূর্বে যেসব রাসুল পাঠানো হয়েছিল তারা মানুষ ছিলেন, বরং এ কথাও বলে যে তাদের সাহায্য ও সমর্থন করার এবং তাদের বিরোধিতাকারীদের ধ্বংস করে দেওয়ার যতগুলো অঙ্গীকার আল্লাহ তাদের সঙ্গে করেছিলেন সবই তিনি পূর্ণ করেছেন। এমনকি যেসব জাতি তাদের প্রতি অমর্যাদা প্রদর্শন করার চেষ্টা করেছিল তারা সবাই ধ্বংস হয়েছে।

অতএব, নিজেদের পরিণতি তোমরা নিজেরাই চিন্তা করে নাও। (তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়া) 

আল্লাহ তাআলা যুগে যুগে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী যারা তার নবীদের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে, তাদের তিনি ধ্বংস করে দিয়েছেন। আর নবীদের এবং মুমিনদের রক্ষা করেছেন। এভাবেই তিনি মুমিনদের সাহায্য করেন।

(তাফসিরে আহসানুল বায়ান) 

শিক্ষা ও বিধান

১. আল্লাহ তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেন। সেটা মুমিনদের রক্ষা করার হোক কিংবা জালেমদের ধ্বংস করে দেওয়ার হোক আল্লাহ অবশ্যই তাঁর ওয়াদা পূর্ণ করেন।

২. আল্লাহ যাকে ইচ্ছা রক্ষা করেন। তাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা উচিত।

৩. যারা অহংকার করে, অন্যায় করে এবং সীমালঙ্ঘন করে, তাদের শেষ পরিণাম ধ্বংস।  এ আয়াত আমাদের জন্য সতর্কবার্তা।

৪. ইতিহাসকে মূল্যায়ন করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। কেননা, যে জাতি  ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের পতন অনিবার্য।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

আল্লাহর প্রতিশ্রুতি অলঙ্ঘনীয়

প্রকাশিত: ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬