শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:৪৫
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অবস্থিত খ্যাতনামা চিকিৎসক ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদা দাবি ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। তবে গ্রেপ্তারদের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় আরও চারজন সহযোগী—ফালান মিয়া, রুবেল, সুমন ও লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১১ এপ্রিল হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং গত ১০ এপ্রিল শ্যামলীতে ভুক্তভোগীর বাসার সামনে গিয়ে টাকা দাবি করেন। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাসপাতালের সামনে জড়ো হয়ে প্রায় ৫০–৬০ জনের একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে উচ্চস্বরে স্লোগান, গালাগালি ও হুমকি দেয় এবং পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

kalprakash.com/SS

ট্যাগসমূহ: চাঁদা যুবদল

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

বিস্তারিত কমেন্টে