শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:০৭
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪
শেয়ার: mail
ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে জমি মাপজোককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালান বলে স্থানীয়রা জানান। এতে দুই গ্রামের অন্তত ৩০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

বিস্তারিত কমেন্টে