প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে দ্রব্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ইরান যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ায় দেশে পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটরপ্যাটি মারে। তার মতে, ট্রাম্প জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি।
প্যাটি মারে বলেন, ট্রাম্প মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার বিপরীত কাজ করছেন।
ডেমোক্র্যাটিক এই সিনেটর আরও বলেন, ট্রাম্পের ব্যয়বহুল যুদ্ধই মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে।
ইরান নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা করা সর্বশেষ ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারে বলেন, যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির অন্যতম কারণ ট্রাম্পের শুরু করা ব্যয়বহুল যুদ্ধ, যা জনগণ চায়নি।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 























