বাংলাদেশ ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

জনগণের দেওয়া দায়িত্ব পালনের এখনই সময় : ইশরাক

ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনে বিজয় কোনো অর্জন নয়, বরং জনগণের দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণের আস্থা রক্ষা করে তাদের জন্য কাজ করাই এখন প্রধান লক্ষ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ওয়ারীতে ঢাকা-৬ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, জনগণ যে দায়িত্ব দিয়েছে, সেটিকে আমরা ‘পবিত্র ইমানি দায়িত্ব’ হিসেবে দেখি। নির্বাচনের ফল ঘোষণার সময় সাময়িক উচ্ছ্বাস থাকলেও বিষয়টিকে উদযাপনের সুযোগ হিসেবে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে, চাঁদাবাজি করে বা অবৈধ কোনো দাবি তোলে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ইশরাক হোসেন বলেন, এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ সব ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বসবাসের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। কোনো সন্ত্রাসী বা মাদক কারবারিকে ভবিষ্যতে প্রশ্রয় দেওয়া হবে না এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগ না হওয়ায় অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সামনে রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে শ্রমজীবী ও সীমিত আয়ের মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে এবং বাজারে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকার দক্ষিণাঞ্চলে নির্বাচনের ফল প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ভোটার উপস্থিতির হার কম হওয়ায় ফল সন্তোষজনক নয়। যা প্রত্যাশা ছিল তার তুলনায় কম ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ, কেন্দ্রভিত্তিক তথ্য ও ভোটারদের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হবে। এ অভিজ্ঞতার ভিত্তিতে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করার কথাও বলেন তিনি।

এলাকার নাগরিক সমস্যার মধ্যে গ্যাস সংকটকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দ্রুত এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে গ্যাস সংকটকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, নির্বাচনী প্রচারণার মতোই নিয়মিত কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা পরিদর্শন করা হবে। রাস্তাঘাটের অবস্থা, পরিবেশ ও স্থানীয় সমস্যাগুলো সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দলের নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। গাছ লাগানো, খাল পরিষ্কারসহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি সবাই আমার কাছে সমান। একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর ওই এলাকার সব নাগরিকের দায়িত্ব নেওয়াই রাজনীতির মূলনীতি। জনগণ তার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান যথাযথভাবে দিতে পারার জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার, সাইদুর রহমান মিন্টু, আব্দুস সাত্তার, মকবুল ইসলাম খান টিপু, জহির উদ্দিন তুহিন, সুমন ভূঁইয়া, ইরফান আহমেদ, ফাহিম মেহেদী হাসান হিমেল, মুকিদুল হাসান রঞ্জু, হাজি কামাল হোসেন, রেহানা ইয়াসমিন ডলি, মোজাম্মেল হক মুক্তা, হাজি লিয়াকত আলি, সাব্বির আহমেদ আরেফ, আব্দুল কাদের, মামুনুর রশিদ অপু, শেখ আজিজুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

জনগণের দেওয়া দায়িত্ব পালনের এখনই সময় : ইশরাক

প্রকাশিত: ১০:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬