বাংলাদেশ ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার, জমি বিরোধে সংঘর্ষ

সংগৃহীত ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পিস্তল ও গুলিসহ মো. রফিকুল ইসলাম (৬০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমিজমার সীমানা নিয়ে প্রতিবেশী মো. আলমগীর হোসেন সরদারের সঙ্গে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রফিকুল ইসলাম (সম্রাট) তার কাছে থাকা নাইন এমএম পিস্তল দিয়ে দুটি ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া যায়।

পরে ধস্তাধস্তির সময় পিস্তলের বাট দিয়ে প্রতিপক্ষ আলমগীর হোসেনকে মাথায় আঘাত করেন তিনি। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলামকে আটক করে।

পুলিশ জানায়, অভিযুক্তের কাছ থেকে একটি লাইসেন্সকৃত নাইন এমএম পিস্তল, একটি গুলি, দুটি ম্যাগাজিন এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আহত আলমগীর হোসেন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

পিরোজপুরে পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার, জমি বিরোধে সংঘর্ষ

প্রকাশিত: ১১:৫৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬