বাংলাদেশ ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে Logo গাইবান্ধায় ছেলেকে নিয়োগ দিতে মাদ্রাসা সুপারের জালিয়াতির অভিযোগ Logo পিরোজপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে এক জনের কারাদণ্ড Logo লাশের পরিবর্তে লাশ: আমার বাবার মরদেহের পরিচয় পর্যন্ত কেড়ে নিয়েছিল ঘাতকরা Logo পিরোজপুরে সদর উপজেলা স্কাউটসের ৫ দিনব্যাপী মহা তাবু জলসা সম্পন্ন Logo নওগাঁয় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ Logo ছোট্ট মেহেরাবের চিকিৎসায় এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক Logo পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি কেলেঙ্কারিতে আটক ১ Logo বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি Logo বাগেরহাটে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী

  • বাণিজ্য ডেস্ক
  • প্রকাশিত: ০৪:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত ১৪ দিনের যুদ্ধবিরতি ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এশিয়ার সকালের লেনদেনে তেলের দামে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।

বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ২.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাস্তবে তা এখনও পুরোপুরি চালু হয়নি।

ইরানের নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তু হতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

যেখানে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করত, সেখানে বর্তমানে মাত্র কয়েকটি জাহাজ চলাচল করছে। যদিও মালয়েশিয়া, ভারত ও ফিলিপাইনের মতো কিছু দেশ নিজেদের জাহাজ চলাচলের জন্য সীমিত সমঝোতা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলেও জমে থাকা জাহাজের জট কাটাতে অন্তত ১০ দিন সময় লাগবে, যা তেলের বাজারে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মাদকসেবনে বাধা দেওয়ায় জবি শিক্ষকের ওপর হামলা, আসামি কারাগারে

যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ০৪:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬